টাঙ্গাইলের সখীপুরে খেলার সময় গলায় ফাঁস আটকে হিরা নামের নয় বছরের এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। সে উপজেলার প্রতিমা বংকী ফাজিল মাদরাসার তৃতীয় শ্রেণির ছাত্র ও একই গ্রামের ভুলু মিয়ার ছেলে।
পুলিশ ও নিহতের পরিবার সূত্রে জানা যায়, শুক্রবার দুপুরে বাবা মায়ের অগোচরে তাদের বসত ঘরের ভেতর খাটের স্ট্যান্ডের সঙ্গে হিরা ও তার ছোট ভাই সোহাগকে (৫) নিয়ে নাইলনের রশি দিয়ে ফাঁসি ফাঁসি খেলা করছিল। এক পর্যায়ে হিরার গলায় ফাঁস আটকে যায়। হিরার ছটফটানি দেখে সোহাগ তার মাকে ডাকতে থাকে। মা এসে হিরাকে উদ্ধার করে সখীপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। এমন করুণ মৃত্যুতে ওই শিশুর মা-বাবা বাকরুদ্ধ হয়ে পড়েছে।
