একই দলে গেইল ও জয়াবর্ধন

আপডেট : ০১ এপ্রিল ২০১৬, ২১:২৯
ইংলিশ কাউন্টি দল সামারসেটের হয়ে নাম লেখালেন ওয়েস্ট ইন্ডিয়ান হার্ড হিটার ক্রিস গেইল ও সাবেক লঙ্কার অধিনায়ক মাহেলা জয়াবর্ধন। ২০১৬ টি-টোয়েন্টি ন্যাটওয়েস্ট ব্ল্যাস্ট মাতাবেন এই দুই তারকা।
 
এই দুই তারকাই টি-টোয়েন্টি বিশ্বকাপের এখন পর্যন্ত সর্বোচ্চ স্কোরারের তালিকায় প্রথম ও দ্বিতীয়। জয়াবর্ধনে ২০১৪ সালে লঙ্কানদের বিশ্বকাপ জয়ী ক্রিকেটার ছিলেন। সেবার দলটির ট্রফি জয়ে গুরুত্বপূর্ণ অবদান রাখেন তিনি। এবার ক্যারিবীয় দানব গেইলের সঙ্গে এ তারকা আরও ভালো করবেন বলে আশা প্রকাশ করেছে সামারসেট।
 
আন্তর্জাতিক ক্রিকেটের বাইরেও তিনি আইপিএল, বিগ ব্যাশ ও গতবার কাউন্টিতে সাসেক্সের হয়ে খেলেছেন। ডানহাতি এ ব্যাটসম্যান ইংল্যান্ড জাতীয় দলের ব্যাটিং কোচের দায়িত্বও পালন করেছেন।