দিনাজপুরের পার্বতীপুরে পারিবারিক কলহের জের ধরে জাহানারা বেগম (৩৬) নামের এক গৃহবধূ গলায় ফাঁস দিয়ে আত্মহত্যা করেছেন। শুক্রবার দিবাগত গভীর রাতে পার্বতীপুর উপজেলার ৭ নম্বর মোস্তফাপুর ইউনিয়নের মোস্তফাপুর গ্রামে এ ঘটনা ঘটে। জাহানারা ওই গ্রামের আনসার আলীর স্ত্রী।
মোস্তফাপুর ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান রেজওয়ানুল হক দুলু জানান, কিছুদিন আগে মেয়েটির বিয়ে হয়। মেয়ের বিয়ে নিয়ে স্বামী-স্ত্রীর মধ্যে বিবাদ দেখা দেয়। ঘটনার দিন তারা এক সঙ্গে ঘুমিয়ে পড়েন। গভীর রাতে আনসার আলীর ঘুম ভেঙে গেলে দেখতে পান পাশে জাহানারা নেই। পরে খোঁজাখুঁজি করে রান্না ঘরে বাঁশের আড়ার সঙ্গে গলায় রশি দিয়ে ঝুলন্ত অবস্থায় দেখতে পান।
শনিবার সকালে পার্বতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহমুদুল আলম বলেন, 'আত্মহত্যার খবর পেয়েছি।'
