সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে চলমান এশিয়ান নেশনস কাপের চতুর্থ রাউন্ডের খেলা শেষে তৃতীয় স্থানে রয়েছে বাংলাদেশ দাবা দল। তারা ৬ পয়েন্ট নিয়ে ইরান, মঙ্গোলিয়া ও ইরাকের সাথে যৌথভাবে পয়েন্ট তালিকায় তৃতীয় স্থানে রযেছে। ৮ পয়েন্ট নিয়ে শীর্ষে অবস্থান করছে চীন এবং ৭ পয়েন্ট নিয়ে ভারত দ্বিতীয় স্থানে রয়েছে।
চতুর্থ রাউন্ডের খেলায় বাংলাদেশ ৩.৫-০.৫ পয়েন্ট কিরগিজস্তানকে পরাজিত করে। বাংলাদেশের পক্ষে গ্র্যান্ড মাস্টার নিয়াজ মোরশেদ কিরগিজস্তানের আন্তর্জাতিক মাস্টার আবদিজাফর আসেলের সাথে ড্র করেন।
আন্তর্জাতিক মাস্টার মোহাম্মদ মিনহাজ উদ্দিন আন্তর্জাতিক মাস্টার তোলোগোনটেজিন সিমিটিকে, গ্র্যান্ডমাস্টার মোল্লা আব্দুল্লাহ আল রাকিব তালাইবেকভ তাগিরকে ও গ্র্যান্ডমাস্টার এনামুল হোসেন কেনেনবায়েভ আইদারকে পরাজিত করেন।
