বড়াইগ্রামে অগ্নিকাণ্ডে বসতবাড়ি ভস্মীভূত সাতটি গরু-ছাগলের মৃত্যু

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫১

বড়াইগ্রাম (নাটোর) সংবাদদাতা

নাটোরের বড়াইগ্রামের বিষ্ণুপুর গ্রামে আকস্মিক অগ্নিকাণ্ডে শাহাদাত আলী নামে এক কৃষকের বাড়ির চারটি ঘর পুড়ে গেছে। এ সময় সাতটি গরু-ছাগল দগ্ধ হয়ে মারা যায়। এতে প্রায় ছয় লাখ টাকার ক্ষতি হয়েছে বলে জানা গেছে। বনপাড়া ফায়ার স্টেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা রফিকুল ইসলাম জানান, শুক্রবার রাত ১১টার দিকে উপজেলার বিষ্ণুপুর গ্রামের শাহাদাত আলীর রান্না ঘর থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে আগুন চারদিকে ছড়িয়ে পড়লে ইটের তৈরি দুটি ঘর ও একটি রান্না ঘর এবং গোয়ালঘর সম্পূর্ণ ভস্মীভূত হয়।