নারায়ণগঞ্জে ব্য়লার বিস্ফোরণে তিনজন নিহত

আপডেট : ০৩ এপ্রিল ২০১৬, ০৯:৪৭
শনিবার রাতে সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় একটি বরফ ফ্যাক্টরিতে বয়লার বিস্ফোরণে ৩ শ্রমিক নিহত ও চারজন আহত হয়েছে। রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত পুলিশ ও দমকল বাহিনীর কর্মীরা উদ্ধার কাজ চালিয়ে যাচ্ছে। নিহতদের নাম ও পরিচয় জানা যায় নি।
 
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা জানায়, সোনারগাঁয়ের কাঁচপুর এলাকায় ভায়াপুর নামক স্থানে আলীরাজ নামক একটি বরফ ফ্যাক্টরিতে ৭-৮ জন শ্রমিক কাজ করার সময় শনিবার রাত সোয়া ১০টায় বিকট শব্দে বয়লারের বিস্ফোরণ ঘটে। ঘটনাস্থলে দুইজন নিহত হয়। ঢাকা নেয়ার পথে আরো একজন নিহত হয়।

সোনারগাঁ থানার ওসি মন্জুর কাদের ঘটনাস্থল থেকে জানান, শনিবার রাত ১১টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত উদ্ধার কাজ চলছে। নিহত ও আহতদের নাম ও ঠিকানা এখনো জানা যায় নি। ঘটনার কারণ সর্ম্পকেও পুলিশ কিছু জানাতে পারেনি। বয়লার বিস্ফোরণের পর থেকে প্রতিষ্ঠানের মালিক পক্ষের কাউকে পাওয়া যায় নি।