কসবা (ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা
ব্রাহ্মণবাড়িয়ার অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও রিটার্নিং কর্মকর্তা মোহাম্মদ সাহেদুল ইসলাম স্বাক্ষরিত পত্রে কসবা উপজেলা পরিষদ নির্বাচনে আওয়ামী লীগের তিন প্রার্থীকে বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঘোষণা করেছেন। বিনাপ্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিতরা হচ্ছেন:উপজেলা আওয়ামী লীগের যুগ্ম আহবায়ক ও জেলা আওয়ামী লীগের সদস্য মোঃ রাশেদুল কাওসার ভূইয়া, উপজেলা ভাইস চেয়ারম্যান পদে উপজেলা ছাত্রলীগের সভাপতি মোঃ মনির হোসেন এবং উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান পদে মহিলা নেত্রী ফারহানা সিদ্দিক।
