কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ছাত্রী ও নাট্যকর্মী সোহাগী জাহান তনু ধর্ষণ ও হত্যাকাণ্ডে জড়িতদের গ্রেফতার ও বিচার দাবিতে সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে রবিবার ধর্মঘট পালিত হচ্ছে। তবে একইদিন থেকে শুরু হতে যাওয়া এইচএসসি ও সমমানের পরীক্ষা কর্মসূচির আওতার বাইরে থাকবে।
গত ২৭ মার্চ শাহবাগে অবরোধের পর রবিবার ধর্মঘটের ডাকে তনুর খুনিদের গ্রেফতার-বিচার দাবিতে ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাধারণ শিক্ষার্থী ব্যানারে আন্দোলনরত একদল শিক্ষার্থী।
ইতোমধ্যে ছাত্র ফেডারেশন, ছাত্র ইউনিয়ন, সমাজতান্ত্রিক ছাত্র ফ্রন্টসহ প্রগতিশীল ছাত্র জোট ও সাম্রাজ্যবাদ বিরোধী ছাত্রঐক্যভুক্ত বিভিন্ন প্রগতিশীল ছাত্র সংগঠন রবিবারের এ ধর্মঘটকে সমর্থন জানিয়েছে।
এদিকে গত ২৮ মার্চ ঢাকা বিশ্ববিদ্যালয়ের মধুর ক্যান্টিনে সংবাদ সম্মেলন করে তনুর খুনিদের গ্রেফতারে ব্যর্থ হলে ৪ এপ্রিল সোমবার সারাদেশের সব শিক্ষাপ্রতিষ্ঠানে ধর্মঘট পালনের ঘোষণা দিয়ে রেখেছে বাংলাদেশ ছাত্র ইউনিয়ন।
