কালীগঞ্জে বিনা প্রতিদ্বন্দ্বিতায় চেয়ারম্যান জাহাঙ্গীর সিদ্দিকী

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫২

ভ্রাম্যমাণ প্রতিনিধি

 ঝিনাইদহের কালীগঞ্জ উপজেলা পরিষদের নির্বাচনে চেয়ারম্যান পদে আওয়ামী লীগ মনোনীত মোঃ জাহাঙ্গীর সিদ্দিকী ঠান্ডু বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হয়েছেন।  এ পদে স্বতন্ত্র প্রার্থী হিসাবে মোঃ আব্দুর রউফ মনোনয়নপত্র দাখিল করেন।  পরে তিনি মনোনয়নপত্র প্রত্যাহার করে নেন।

 এ উপজেলায় পুরুষ ভাইস চেয়ারম্যান পদে দু’ জন প্রতিদ্বন্দ্বিতা করছেন। তারা হলেন- মোঃ শিবলী নোমানী ও মোঃ মতিয়ার রহমান।  তবে  ক্ষমতাসীন  আওয়ামী লীগের আশীর্বাদ রয়েছে শিবলী  নোমানীর প্রতি। মোঃ মতিয়ার রহমান কালীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক। মহিলা ভাইস চেয়ারম্যান পদে আছেন শাহনাজ পারভীন ও সীমা খাতুন।  তবে সীমা খাতুন মাঠ ছেড়ে দিয়েছেন। কোনো প্রচার-প্রচারণা চালাচ্ছেন না।

 ২৪ মার্চ এ উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হবে।