রাণীশংকৈলে নির্বাচনী বিধি ভঙের দায়ে সভা-মিছিল বন্ধ

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২১:৫৩

প্রার্থীর এজেন্টকে জরিমানা

রানীশংকৈল ( ঠাকুরগাঁও) সংবাদদাতা

ঠাকুরগাঁওয়ের রানীশংকৈল উপজেলায় নির্বাচনী বিধি ভঙের দায়ে গত শুক্রবার সংশ্লিষ্ট প্রশাসন চেয়ারম্যান প্রার্থী আওয়ামী লীগ সভাপতি সইদুল হকের পথসভা ও মিছিল বন্ধ করে দিয়েছে। এদিন বিকাল ৩টার দিকে চেয়ারম্যান প্রার্থী সইদুল হক ডিগ্রি কলেজ মাঠে মোটরসাইকেল বহরসহ মিটিং ও পরে শিবদিঘি থেকে মিছিল বের করলে প্রশাসন পুলিশ নিয়ে ঐ মিছিল ছত্রভঙ্গ করে দেয়। এ সময় এসপি মনিরুজ্জামান, ইউএনও মৌসুমী আফরিদা, এসি ( ল্যান্ড) সোহাগ চন্দ্র সাহা, সহ-রিটার্নিং কর্মকর্তা আঁখি সরকার উপস্থিত ছিলেন। নির্বাচনী বিধি ভঙের দায়ে প্রার্থী সইদুল হকের এজেন্ট আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সম্পাদক তাজউদ্দিনকে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।

সহকারী কমিশনার ( ভূমি) সোহাগ চন্দ্র সাহা বলেন, নির্বাচনী বিধি অমান্য করে মিছিল ও মোটরসাইকেল শোডাউন করায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হয়েছে।