ভারত শাসিত জম্মু-কাশ্মিরের প্রথম নারী মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিতে যাচ্ছেন মেহবুবা মুফতি। আগামী সোমবার তার শপথ নেয়ার মধ্য দিয়ে রাজ্যটির ১১ সপ্তাহের রাজনৈতিক অনিশ্চয়তার অবসান হবে।
বিজেপির এমএলএদের সমর্থন পাওয়ায় পিপলস ডেমোক্রেটিক পার্টির (পিডিপি) প্রেসিডেন্ট মেহবুবার (৫৬) মুখ্যমন্ত্রী হতে আর বাধা নেই। ৮৭ সদস্য বিশিষ্ট রাজ্য বিধানসভায় পিডিপি’র ২৭ জন ও বিজেপির ২৫ জন এমএলএ রয়েছে। কেউ একক সংখ্যাগরিষ্ঠতা না পাওয়ায় দল দুটি জোটবদ্ধ হয়ে সরকার গঠন করছে সেখানে।
মেহবুবা জানান, রাজ্যে তার সরকারের লক্ষ্য হবে শান্তি, ঐক্য ও উন্নয়ন। এছাড়া দফতর বণ্টনে পিডিপি ও বিজেপি’র মধ্যে কোন পার্থক্য করা হবে না বলেও তিনি জানান। তিনি বলেন, এটি একটি জোট সরকার। এখানে পৃথক করে কারো অস্তিত্ব নেই।
