জোট নেতাদের সঙ্গে বৈঠক করবেন খালেদা জিয়া

আপডেট : ০৪ এপ্রিল ২০১৬, ১১:৪৯
 
২০ দলীয় জোটের শীর্ষ নেতাদের সঙ্গে বৈঠক করবেন বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া। সোমবার রাত সাড়ে আটটার দিকে রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে এই বৈঠক হবে বলে জানিয়েছেন দলের সহদফতর সম্পাদক শামীমুর রহমান।
 
বিএনপি সূত্র জানায়, ইউনিয়ন পরিষদ নির্বাচনে বিএনপি ও জোট থাকবে কি না, এ বিষয়ে সিদ্ধান্ত নিতেই এই বৈঠক ডাকা হয়েছে।
 
এর আগে রবিবার রাতে বিএনপির সিনিয়র নেতাদের সঙ্গে বৈঠক করেছিলেন দলের চেয়ারপারসন বেগম খালেদা জিয়া। সেখানে ইউনিয়ন পরিষদের (ইউপি) নির্বাচন এখনই বর্জন না করে আপাতত নির্বাচনে থাকার পক্ষে মত দিয়েছেন বেশিরভাগ সিনিয়র নেতারা।