হবিগঞ্জের চুনারুঘাটে ভারী বৃষ্টিপাতে মাটির ঘরের দেয়াল ধসে এক শিশু নিহত হয়েছে। আহত হয়েছে তার বোন।
নিহত সাথী সরকার (৭) উপজেলার লালচান বাগানের কানাই লাল সরকারের মেয়ে। গুরুতর আহত কল্পনাকে হবিগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।
চুনারুঘাট থানার ওসি নির্মলেন্দু চক্রবর্তী জানান, সোমবার সকালে বৃষ্টির সময় দেয়াল ধসে পড়লে ঘটনাস্থলেই সাথী মারা যায়। আহত হয় তার বড় বোন কল্পনা।
