খালেদার দেউলিয়াত্বের কারণ বিএনপির অপরাজনীতি: ওমর ফারুক

আপডেট : ০৫ এপ্রিল ২০১৬, ১৮:০৭

যুবলীগ চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী বলেছেন, ‘খালেদা জিয়ার গণবিরোধী সন্ত্রাসী নৈরাজ্য, জ্বালাও-পোড়াও এবং মানুষ পোড়ানো রাজীনিতির কারণে জনগণ বিএনপিকে ইউনিয়ন পরিষদ ও পৌরসভা নির্বাচনে প্রত্যাখ্যান করেছে। বিএনপি এখন ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থী খুঁজে পাচ্ছে না, এই হতাশা থেকে বেগম খালেদা জিয়া নতুন ষড়যন্ত্রে মেতে উঠেছে।’

 

বাংলাদেশ আওয়ামী যুবলীগ ঢাকা মহানগর দক্ষিন আওতাধীন ১৯ নং ওয়ার্ডের (রমনা) ত্রি-বার্ষিক কাউন্সিল উপলক্ষে সোমবার কাকরাইলের ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনষ্টিটিউটে আয়োজিত অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

 

যুবলীগ চেয়ারম্যান বলেন, ‘রাষ্ট্রনায়ক শেখ হাসিনার বিশ্বশান্তির দর্শন “জনগনের ক্ষমতায়ন” সুদৃঢ় করতে হলে যুবলীগকে ওয়ার্ড-ইউনিয়নসহ সকল স্তরকে ঢেলে সাজাতে হবে। শুধু মাঠ দখল করলে চলবে না জনগণের মনও জয় করতে হবে।’