শেকৃবিসাসের সভাপতি সবুজ, সম্পাদক রাকিব

আপডেট : ১৬ মার্চ ২০১৯, ২২:০৪

ইত্তেফাক রিপোর্ট

রাজধানীর শেরেবাংলা কৃষি বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (শেকৃবিসাস) ২০১৯-২০ সালের এক বছর মেয়াদি কার্যনির্বাহী কমিটি গঠিত হয়েছে। নবগঠিত কমিটির সভাপতি পদে বাংলানিউজের মহিবুল আলম সবুজ এবং সাধারণ সম্পাদক পদে জাগো নিউজের রাকিব খান নির্বাচিত হয়েছেন। শুক্রবার শেকৃবি সাংবাদিক সমিতির কার্যালয়ে এই নির্বাচন অনুষ্ঠিত হয়। এতে নির্বাচন কমিশনার হিসেবে দায়িত্ব পালন করেন সমিতির সাবেক সভাপতি আশিকুর রহমান ও সাধারণ সম্পাদক আহমেদ শাহরিয়ার অনিক।

১৫ সদস্য বিশিষ্ট পূর্ণাঙ্গ কমিটির অন্যরা হলেন সহ-সভাপতি মানবকণ্ঠের মাহমুদুল হাসান সোহাগ ও ইনকিলাবের আবু তালহা সজীব, যুগ্ম সম্পাদক কালের কণ্ঠের মো. শাহাদত হোসেন, কোষাধ্যক্ষ আমাদের সময়ের আকাশ বাসফোর, সাংগঠনিক সম্পাদক ডেইলি অবজারভারের আব্দুল্লাহ আল জোবায়ের, দপ্তর সম্পাদক আমার সংবাদের মমিন সরকার, প্রচার ও প্রকাশনা সম্পাদক বাংলাদেশ টুডের কায়েস ইবনে জুবায়ের, ক্রীড়া ও সংস্কৃতিবিষয়ক সম্পাদক ভোরের ডাকের আরাফাত রহমান অভি, তথ্য ও প্রযুক্তি (আইটি) বিষয়ক সম্পাদক ছিয়াদ খান, কর্মশালা ও যোগাযোগ সম্পাদক এমদাদুল হক এবং সদস্য দৈনিক যুগান্তরের মাহসাব হোসাইন রনি, দৈনিক সমকালের আশিকুর রহমান ও দৈনিক প্রথম আলোর আহমেদ শাহরিয়ার অনিক।