মাধবপুর উপজেলার দুটি এইচএসসি পরীক্ষা কেন্দ্রে মঙ্গলবার বাংলা ২য়পত্র পরীক্ষায় নকল করার দায়ে ৬ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
মাধবপর উপজেলা নির্বার্হী কর্মকর্তা মোহাম্মদ রাশেদুল ইসলাম মঙ্গলবার সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজ কেন্দ্র থেকে ৩ জন ও মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কেন্দ্র পরিদর্শন কালে ৩ শিক্ষার্থীকে বহিষ্কার করেন ।
সৈয়দ সঈদ উদ্দিন বিশ্ববিদ্যালয় কলেজের সহকারী অধ্যাপক পংকজ রায় ও মনতলা শাহজালাল বিশ্ববিদ্যালয় কলেজের অধ্যক্ষ মোজাম্মেল হক বহিষ্কারের সত্যতা নিশ্চিত করেছেন।
