থাইল্যান্ডে সোনা জিতলেন মাহফিজুর

আপডেট : ০৬ এপ্রিল ২০১৬, ১৯:২৩
এসএ গেমসে মাহফুজা আক্তার শিলার সফলতার পর এবারে অল থাইল্যান্ড ওপেন সাঁতারে সর্বোচ্চ সফলতা পেয়েছেন  বাংলাদেশি সাতারু মাহফিজুর রহমান সাগর।
 
থাইল্যান্ড ওপেনে তিনি সোনা জিতেছেন ২০০ মিটার ফ্রি স্টাইল ইভেন্টে। এই দূরত্ব পাড়ি দিতে তিনি সময় নিয়েছেন ১ মিনিট ৫৪.০৫ সেকেন্ড। জাতীয় পর্যায়ে তার রেকর্ড ছিল ১ মিনিট ৫৯.১৩ সেকেন্ড।
 
বাংলাদেশ অলিম্পিক অ্যাসোসিয়েশনের বৃত্তি নিয়ে আগে থেকেই থাইল্যান্ডে অবস্থান করছিলেন সাগর। সেখানে বিভিন্ন দেশের প্রতিযোগীদের নিয়ে আয়োজিত এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করেন তিনি। এসএ গেমসে সাতটি ব্রোঞ্জ জেতা সাঁতারু সাগরের এ পর্যন্ত সবচেয়ে বেশি সফলতা ছিল ৫০ মিটার ফ্রি স্টাইলে।