লক্ষ্মীপুরে ডাকাতের গুলিতে নিহত ১

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১০:১৯
লক্ষ্মীপুরের কমলনগর উপজেলায় ডাকাতের গুলিতে একজন নিহত হয়েছেন। এ ঘটনায় দুইজন গুলিবিদ্ধসহ আহত হয়েছেন অন্তত চারজন।
 
বুধবার দিনগত রাতে উপজেলার চরলরেঞ্চ গুদাম রোড এলাকায় এ ঘটনা ঘটে। এ ঘটনায় দুইজনকে আটক করেছে পুলিশ।
 
পুলিশ ও এলাকাবাসী জানায়, রাত সাড়ে তিনটার দিকে দরজা ভেঙে স্থানীয় আবদুল ওয়াদুদের বাড়িতে প্রবেশ করে একদল সংঘবদ্ধ ডাকাত। এ সময় বাধা দিলে ওয়াদুদকে গুলি করে ডাকাত দল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। পরে তার ছেলে রহমান ও রাসেলকে কুপিয়ে আহত করে ডাকাতদল। বাড়ির লোকজনের চিৎকারে প্রতিবেশীরা ছুটে আসলে তাদের উপর গুলি ছোড়ে ডাকাতদল। এ সময় দুইজন গুলিবিদ্ধ হন। আহতদের উদ্ধার করে জেলা সদর হাসপাতালে ভর্তি করানো হয়।এ ঘটনায় জড়িত সন্দেহে দুইজনকে আটক করেছে পুলিশ।