আবুধাবী যুবলীগের আহ্বায়ক কমিটি গঠিত

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:১৯
 
সংযুক্ত আরব আমিরাতের রাজধানী আবুধাবী কেন্দ্রীয় যুবলীগের কমিটি বিলুপ্ত করে আহ্বায়ক কমিটি গঠন কল্পে এক আলোচনা সভা স্থানীয় একটি হোটেলে বুধবার রাতে অনুষ্ঠিত হয়। মোহাম্মদ মোশারফ হোসেনের সভাপতিত্বে ও তৌহিদুল ইসলাম ফিরুজের পরিচালনায় এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আবুধাবী কেন্দ্রীয় বঙ্গবন্ধু পরিষদের সভাপতি ইফতিখার হোসেন বাবুল।
 
এ সময়ে বঙ্গবন্ধু পরিষদের সাধারণ সম্পাদক নাছির তালুকদার, যুবলীগের সাবেক উপদেষ্ঠা রফিকুল ইসলাম, সাবেক সিনিয়ার  সহ-সভাপতি জাকের হোসেন জসিমসহ অনেকে উপস্থিত ছিলেন। পরে সর্বসম্মতিক্রমে মোশাররফ হোসেনকে আহ্বায়ক ও তৌহিদুল ইসলাম ফিরোজকে সদস্য সচীব করে ৩১ সদস্য বিশিষ্ট ২ মাসের জন্য আহ্বায়ক কমিটি গঠন করা হয়।
 
বক্তারা বলেন, আওয়ামী লীগ সরকার ক্ষমতায় থাকলে দেশের উন্নয়নের জোয়ার সৃষ্টি হয়। বিএনপি জামায়াত জোট দেশের উন্নয়নকে বাধাগ্রস্থ করতে নানা ষড়যন্ত্র করে আসছে। আগামীতে আওয়ামী লীগ সরকারের রুপরেখা বাস্তবায়ন করতে সবাইকে ঐক্যবদ্ধ ভাবে কাজ করতে হবে। দেশকে সামনের দিকে এগিয়ে যাওয়ার জন্য ঐক্যের বিকল্প নেই বলে মনে করেন আবুধাবী কেন্দ্রীয় আওয়ামী যুবলীগের নেতারা। তারা দেশের  উন্নয়নে অংশ গ্রহণ করতে প্রবাসীদের বৈধ চ্যানেলের মাধ্যমে রেমিটেন্স পাঠানোর জন্য সকলের প্রতি আহ্বান জানান।