চীনের বৃত্তি পাচ্ছে ১৯২ জন বাংলাদেশি শিক্ষার্থী

আপডেট : ০৭ এপ্রিল ২০১৬, ১৭:৪৭
এ বছর চীন সরকারের বৃত্তি পাচ্ছে বাংলাদেশের ১৯২ জন শিক্ষার্থী। এই শিক্ষার্থীরা চীনের অর্থায়নে দেশটিতে উচ্চ শিক্ষার সুযোগ পাবেন।
 
২০১৩ সাল থেকে চীন প্রতি বছর চীন ১৬২ জন শিক্ষার্থীকে বৃত্তি দিয়ে আসছে। সেই সঙ্গে স্বল্প ও দীর্ঘমেয়াদী প্রশিক্ষণে বিভিন্ন সুবিধা দিচ্ছে দেশটি।
 
চীন সরকারের স্পন্সরশিপে গত বছর দেশটিতে প্রায় এক হাজার বাংলাদেশি শিক্ষার্থী উচ্চশিক্ষার জন্য দেশটিতে গেছেন।
 
গত বছর চীনের ভাইস প্রেসিডেন্ট লিউ ইয়াংডং জানান আগামী তিন বছরে অতিরিক্ত আরো ১০০ শিক্ষার্থীকে সরকারি বৃত্তির আওতায় চীনে পড়ালেখার সুযোগ দেয়া হবে। এর অংশ হিসেবে ২০১৬-২০১৭ শিক্ষাবর্ষে অতিরিক্ত ৩০ জনসহ ১৯২ জন বৃত্তি পাচ্ছেন।
 
দ্বিপাক্ষিক সম্পর্ক দৃঢ় হওয়ার সঙ্গে দেশটি বাংলাদেশি শিক্ষার্থীর সংখ্যা বৃদ্ধি পাচ্ছে। বাংলাদেশি শিক্ষার্থীদের কাছে জনপ্রিয় হয়ে উঠছে চীনের বিশ্ববিদ্যালয়গুলো। -প্রেস বিজ্ঞপ্তি