শিক্ষামন্ত্রী ড. দীপু মনি বলেছেন, উগ্রপন্থা, জঙ্গিবাদ ও সন্ত্রাস থেকে এখন বিশ্বের কোনো দেশই মুক্ত নয়। নিউজিল্যান্ডের মত শান্তিপ্রিয় দেশেও এমন একটি জঘন্যতম ঘটনা ঘটে গেল। তাই সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ হয়ে রুখে দাঁড়াতে হবে।
গতকাল শনিবার দুপুর ১২টায় চাঁদপুর সরকারি কলেজের বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য শেষে তিনি এসব কথা বলেন।
