এটিএম মোস্তফা চুন্নু
নেত্রকোনা শহরের অজহর রোড নিবাসী জেলা বিএনপির সহ-সভাপতি ও জেলা ফার্টিলাইজার সমিতির সভাপতি এটিএম মোস্তফা চুন্নু (৬২) গত শুক্রবার রাতে হূদরোগে আক্রান্ত হয়ে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি...রাজিউন)। তিনি স্ত্রী, দুই কন্যা ও এক পুত্র রেখে যান। বাদ জোহর অজহর রোডে জানাজা শেষে তাকে নেত্রকোনা পৌর কবরস্থানে দাফন করা হয়। তার মৃত্যুতে জেলা আওয়ামী লীগের সভাপতি মতিয়র রহমান খান, জেলা বিএনপির সভাপতি ও সাবেক এমপি আশরাফ উদ্দীন খান শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।
হেলেনা খান
একুশে পদকপ্রাপ্ত লেখিকা হেলেনা খান (৯২) চিকিত্সাধীন অবস্থায় গত শুক্রবার ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি ৩ ছেলে ও ১ মেয়ে রেখে যান। সাহিত্যকর্মে স্বীকৃতি হিসেবে তিনি ১৭টি পুরস্কার অর্জন করেন। তার লেখা গ্রন্থের সংখ্যা ৭০টি। ১৯৭০ সালে তিনি আওয়ামী লীগের এম.এন.এ নির্বাচিত হন।
আবুল কালাম
বাংলাদেশ মহিলা জাতীয় ফুটবল দলের খেলোয়াড় নাজমা আক্তারের পিতা আবুল কালাম (৪৫) গত শুক্রবার ময়মনসিংহ জেলার নিজ বাসভবনে ইন্তেকাল করেন (ইন্নালিল্লাহি... রাজিউন)। তিনি স্ত্রী, ১ ছেলে ও ৩ মেয়ে রেখে যান। স্থানীয় মসজিদে জানাজা শেষে পারিবারিক গোরস্থানে তাকে দাফন করা হয়। তার মৃত্যুতে বাফুফের সভাপতি কাজী মো. সালাহউদ্দিন, সিনিয়র সহ-সভাপতি, সহ-সভাপতিবৃন্দ, নির্বাহী কমিটির সকল সদস্য, সকল স্ট্যান্ডিং কমিটি, বাফুফের সকল কর্মকর্তা-কর্মচারীগণ শোক প্রকাশ এবং তার পরিবারের প্রতি গভীর সমবেদনা প্রকাশ করেন।
