বরিশালের ভোলানাথ নদী থেকে বিশ মণ জাটকা ও একটি পাইজাল জব্দ করেছে কোস্টগার্ডের একটি দল। শনিবার সকাল সোয়া ১০টার দিকে অভিযান চালিয়ে এসব জাটকা ও জাল জব্দ করা হয়।
কোস্টগার্ড বরিশাল স্টেশনের গোয়েন্দা স্টাফ আ. ছত্তার জানান, গোপন সংবাদের ভিত্তিতে ভোলানাথ নদীতে অভিযান চালিয়ে একটি নৌযান থেকে ২০ মণ জাটকা জব্দ করা হয়। এ সময় দুই কিলোমিটর দৈর্ঘ্যের একটি পাইজাল জব্দ করা হয়।
তবে এ সময় কাউকে আটক করা সম্ভব হয়নি বলে জানান তিনি।
