বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল: পলক

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৪:৫১
 
তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ এখন উন্নয়নের রোল মডেল।
 
শনিবার নাটোরের সিংড়া উপজেলার বিনগ্রাম উচ্চ বিদ্যালয়ের নবনির্মিত একাডেমিক ভবন উদ্বোধন শেষে আয়োজিত এক সমাবেশে প্রধান অতিথির বক্তৃতাকালে তিনি ্ইে কথা বলেন।
 
জুনাইদ আহমেদ পলক বলেন, বিগত সাত বছর ধরে চলে আসা উন্নয়নের এই ধারা বিশ্বব্যাপী সমাদৃত হয়েছে।
 
তিনি বলেন, দেশের উন্নয়নের এই ধারায় সিংড়াও পিছিয়ে নেই। দলমত নির্বিশেষে সকলের শান্তি এবং এলাকার উন্নয়নের জন্য বর্তমান সরকার কাজ করে যাচ্ছে। গত সাতবছরে সিংড়ার উন্নয়ন ও অগ্রগতি আগের ৩৫ বছরের উন্নয়নকে ছাড়িয়ে গেছে বলে তিনি উল্লেখ করেন।
 
বিদ্যালয় ব্যবস্থাপনা কমিটির সভাপতি- মন্টু মিয়ার সভাপতিত্বে বিদ্যালয় প্রাঙ্গণে এই সমাবেশ অনুষ্ঠিত হয়।
 
শিক্ষা প্রকৌশল অধিদফতর ৬১ লাখ টাকা ব্যয়ে ‘নির্বাচিত বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়সমূহের অবকাঠামো উন্নয়ন’ প্রকল্পের আওতায় এই একাডেমিক ভবনের নির্মাণ কাজ শেষ করে।-বাসস।