মুক্তাগাছায় কঙ্কাল উদ্ধার, আটক ৩

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৪:৫৯
ময়মনসিংহের মুক্তাগাছা থানা পুলিশ মানবদেহের কঙ্কাল উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত অভিযোগে তিনজনকে আটক করা হয়েছে। আটকরা হলেন, মজিবর (২২), টিপু (১৬) এবং খোকন (৩২) ।
 
শনিবার দুপুর একটার দিকে শহরের ভাবকির মোড় এলাকা থেকে কঙ্কালটি উদ্ধার করে পুলিশ। এ সময় তিনজনকে আটক করা হয়েছে।
 
আটকরা জানায়, তারা জেলার বকশীগঞ্জ ও দেওয়ানগঞ্জের বাসিন্দা ।  তারা ময়মনসিংহ শহরে কঙ্কাল বিক্রি করে থাকে । 
 
মুক্তাগাছা থানা পুলিশ জানায়, জামালপুর থেকে সিএনজি অটোরিকশায় করে দুটি হাড় ও মাথার খুলি বস্তায় ভরে ময়মনসিংহ পাচারকালে তাদেরকে আটক করা হয় ।
 
মুক্তাগাছা থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু মো. ফজলুল করিম জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটকরা আন্তঃজেলার কঙ্কাল চোর সিন্ডিকেট বলে জানায় । এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।