বাঁশখালিতে পুলিশের হত্যা ও বর্বরতার প্রতিবাদে আবুধাবিতে সভা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৫:২৭
 
সংযুক্ত আরব আমিরাতের আবুধাবিতে প্রবাসী বাঁশখালি ঐক্য পরিষদের উদ্যোগে বাঁশখালিতে পুলিশের হত্যা ও বর্বরতার প্রতিবাদে শুক্রবার রাতে এক প্রতিবাদ সভার আয়োজন করা হয়।
 
আবুল কালাম শহীদের পরিচালনায়- স্থানীয় একটি হোটেলে আয়োজিত এ সভায় সভাপতিত্ব করেন মুসা আল মাহমুদ। এতে প্রধান অতিথি ছিলেন পরিষদের প্রধান উপদেষ্টা মোহাম্মদ নুরুল আবছার। এতে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন সিরাজুল হক, আবুল কালাম আজাদ,এস এম আবুল বশর, রেজাউল করিম তালুকদার, নজরুল ইসলাম, মোহাম্মদ সাদেক, মোহাম্মদ শাহাদাত প্রমুখ।
 
সভায় বক্তারা বাশখালির গন্ডামারা ইউনিয়নে পুলিশের গুলিতে ৪জন নিহত ও শতাধিক আহত হবার ঘটনায় ক্ষোভ প্রকাশ করে বলেন, বিনা উসকানিতে নিরীহ মানুষকে হত্যা করা কোনভাবে মেনে নেয়া যায় না। তারা দোষী এস আলম গ্রুপের বাঁশখালির ম্যানেজার  নাসিরের ফাঁসি দাবি করেন এবং পরিবেশ রক্ষায় কয়লা ভিত্তিক তাপ বিদ্যুৎ কেন্দ্র  নির্মাণ শিগগিরই বন্ধ করার আহ্বান জানান।
 
পরে নিহতদের আত্মার মাগফেরাত ও আহতদের সুচিকিৎসা সুস্থতা এবং দোষীদের বিচারের জন্য বিশেষ মোনাজাত করেন।