বাংলাদেশ সফরে আসছে শ্রীলঙ্কা

আপডেট : ০৯ এপ্রিল ২০১৬, ১৬:১৫
ওয়ার্ল্ড টি-টোয়েন্টির শেষে দীর্ঘদিন আন্তর্জাতিক কোনো ম্যাচ নেই টাইগারদের। তবে মাশরাফিদের আন্তর্জাতিক ক্রিকেট থেকে বেশিদিন দূরে রাখতে চাচ্ছে না বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সেই লক্ষ্যে  শ্রীলঙ্কা ক্রিকেট দলকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিল বিসিবি।
 
আর তাদের আমন্ত্রণে একেবারে নিরাশ করেনি লঙ্কান বোর্ড। এবছর না হলেও  আগামী বছরের ফেব্রুয়ারিতে বাংলাদেশ সফরে আসবে  অ্যাঞ্জেলো ম্যাথুজরা।  ২০১৭ সালের ফেব্রুয়ারিতে লঙ্কান দলের বাংলাদেশ সফরের বিষয়টি নিশ্চিত করেছে। তবে প্রাথমিক কথার বাইরে চূড়ান্ত দিনক্ষণ এখনো ঠিক হয়নি বলে জানা গেছে।
 
এর আগে ২০১৪ সালে শেষবার বাংলাদেশ সফরে এসেছিল শ্রীলঙ্কা।