পূর্বধলা উপজেলা প্রশাসন ও দূর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের উদ্যোগে উপজেলার ঘূর্ণিঝড়ে ক্ষতিগ্রস্থ পরিবারের মাঝে ঢেউটিন ও গৃহনির্মাণ চেক বিতরণ, কাজের বিনিময়ে খাদ্য কর্মসূচি (নগদ অর্থ) ও টিআর কর্মসূচির আওতায় সোলার প্যানেল বিতরণ করা হয়েছে।
শনিবার জেলা পরিষদ অডিটরিয়ামে নেত্রকোনা-৫ পূর্বধলা আসনের সংসদ সদস্য ওয়ারেসাত হোসেন বেলাল প্রধান অতিথি হিসেবে সোলার প্যানেলসহ অন্যান্য সামগ্রী বিতরণ করেন।
এ উপলক্ষে জেলা পরিষদ অডিটোরিয়ামে পূর্বধলার উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ নূর হোসেন সজলের সভাপতিত্বে ও উপজেলা কমিউনিটি পুলিশিং কমিটির সাধারণ সম্পাদক মুখলেছুর রহমান খান ভাসানীর সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন স্থানীয় সংসদ সদস্য ও পূর্বধলা উপজেলা আওয়ামী লীগের সভাপতি ওয়ারেসাত হোসেন বেলাল বীর প্রতীক, বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা চেয়ারম্যান ও যুবলীগ সভাপতি জাহিদুল ইসলাম সুজন, নারী ভাইস চেয়ারম্যান হোসনে আরা লুৎফা, ওসি আ. রহমান। বক্তব্য রাখেন পূর্বধলা উপজেলা আলীগের সিনিয়র সহ-সভাপতি ইমাম হাছান, যুগ্ম সাধারণ সম্পাদক মোতাহার হোসেন বকুল, সাংগঠনিক সম্পাদক অধ্যক্ষ গোলাম মোস্তফা, মুক্তিযোদ্ধা কমান্ডার নিজাম উদ্দিন, যুবলীগের যুগ্ম আহ্বায়ক নূরুল আমীন খান পাঠান শওকত ও স্বাগত বক্তব্য রাখেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মীর মোর্শেত রানা।
