জিদানের জয়ী সূচনা

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ০০:৫০

স্পোর্টস ডেস্ক

জয় দিয়ে রিয়াল মাদ্রিদে দ্বিতীয় মেয়াদ শুরু করলেন কোচ জিনেদিন জিদান। বার্নাব্যুতে গতকাল শনিবার খেলাটির শুরুতে কোচ হিসেবে জিদানের নাম ঘোষণা করা হলে দর্শকরা বিপুলভাবে এই ফরাসিকে অভিনন্দিত করেন।

লা লিগার ২৮ তম রাউন্ডে নিজেদের মাঠে সেল্টা ভিগোকে ২-০ গোলে হারায় রিয়াল। মিডফিল্ডার ইসকো ও স্ট্রাইকার গ্যারেথ বেল ৬২ ও ৬৭ মিনিটে গোলদুটি করেন। এ জয়ে রিয়াল লা লিগার পয়েন্ট টেবিলে দ্বিতীয় স্থানে থাকা অ্যাটলেটিকো মাদ্রিদের সাথে ব্যবধান দুইয়ে নামিয়ে আনলো। অ্যাটলেটিকো মাদ্রিদও গতকাল রাতে অ্যাটলেটিক বিলবাওয়ের বিরুদ্ধে খেলার কথা ছিল।