মানবতাবিরোধী অপরাধে গাজীপুরের কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দি ফাঁসির দণ্ডপ্রাপ্ত জামায়াত নেতা মীর কাসেম আলীর সঙ্গে শনিবার তার স্ত্রী ও পরিবারের লোকজন সাক্ষাৎ করেছেন।
কাশিমপুর কেন্দ্রীয় কারাগার-২-এর জেলার মো. নাশির আহমেদ জানান, শনিবার দুপুর ১২টার দিকে মীর কাসেম আলীর স্ত্রী খন্দকার আয়শা খাতুন, পুত্র মীর আহমদ বিন কাসেম, মেয়ে তাহেরা তাসনিম, পুত্রবধূ ফারহানা ফখরুবা তাহমিনা আক্তার ও সৈয়দা তাহমিদা আক্তার তার সঙ্গে দেখা করতে কারাগারে আসেন। প্রায় ১ ঘন্টার মতো তারা কারাগারে একটি কক্ষে কথা বলেন।
