সোনাতলায় ১৯ বছর যাবৎ এসিল্যান্ড পদ শূন্য

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৬:০৩
 
বগুড়ার সোনাতলায় দীর্ঘ প্রায় ১৯ বছর যাবৎ সহকারী কমিশনার (এসিল্যান্ড) পদ শূন্য থাকায় জনগণ প্রতিনিয়ত হয়রানীর শিকার হচ্ছেন।
 
উপজেলা ভূমি অফিস সূত্রে জানা গেছে ১৯৯৭ সালের এপ্রিল মাসের শেষের দিকে শামসুল আলম নামে সহকারী কমিশনার (এসিল্যান্ড) সোনাতলা থেকে অন্যত্রে বদলী হয়ে যাওয়ার পর আজ পর্যন্ত শূন্য পদটি পূরণ হয়নি। এর পর পার্শ্ববর্তী উপজেলার এসিল্যান্ড কিছুদিন এ পদে দায়িত্ব পালন করেন। পরবর্তীতে স্থানীয় উপজেলা নির্বাহি কর্মকর্তা এসিল্যান্ডের শূন্য পদে অতিরিক্ত দায়িত্ব পালন করেন। বর্তমানে উপজেলা নির্বাহি কর্মকর্তা মো. হাবিবুর রহমান এ পদে অতিরিক্ত দায়িত্ব পালন করছেন। এ ভাবেই চলে আসছে দীর্ঘ প্রায় ১৯ বছর।
 
উপজেলা নির্বাহি কর্মকর্তা যে দিন ছুটিতে কিংবা বিশেষ কোন কাজে সোনাতলার বাইরে অবস্থান করেন, ওইদিন এসিল্যান্ড অফিসের কাজ ব্যাহত হয়। ফলে জনগণ হয়রানীর শিকার হন। গুরুত্বপূর্ণ শূন্য পদটি অবিলম্বে পূরণ হওয়া প্রয়োজন বলে ভূক্তভোগীরা মনে করেন।