মুন্সীগঞ্জে ৩০ লাখ মিটার কারেন্টজাল জব্দ

আপডেট : ১০ এপ্রিল ২০১৬, ১৭:০৯
মুন্সীগঞ্জে একটি কারখানা থেকে ৩০ লাখ মিটার কারেন্টজাল জব্দ করেছে ভ্রাম্যমাণ আদালত।
 
রবিবার দুপুরে মিরকাদিম পৌরসভার সুধারচরের গুডলাক টুইস্টিং এন্ড ফিশিং নেট কারখানায় অভিযান চালিয়ে ৩০ লাখ মিটার জাল জব্দ করা হয়। তবে এ সময় কারখানায় কাউকে পাওয়া যায়নি।
 
ভ্রাম্যমাণ আদালতের বিচারক নির্বাহী ম্যাজিস্ট্রেট আসিফ আনাম সিদ্দকী জানান, জব্দকৃত জালগুলো সুধারচর মাঠে পুড়িয়ে বিনষ্ট করা হয়। সিনিয়র উপজেলা মৎস্য অফিসার মো. শাহাজাদা খসরু জানান, জালগুলোর আনুমানিক মূল্য ১৫ লাখ টাকা।