মেহেন্দিগঞ্জের উপজেলার কালাবদর নদীতে ঢাকাগামী লঞ্চে অভিযান চালিয়ে ৫০ মণ জাটকা জব্দ করেছে নৌ পুলিশ ও মৎস্য বিভাগ। জব্দ করা জাটকা নগরীতে এনে রবিবার ম্যাজিস্ট্রেট রুমানা আক্তারের উপস্থিতিতে দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
মৎস্য কর্মকর্তা (ইলিশ) বিমল দাস জানান, ভোলা থেকে ঢাকাগামী এমভি রাসেল এবং এমভি জাহিদ-৪ লঞ্চে নৌ পুলিশের সহায়তায় শনিবার দিবাগত গভীর রাতে অভিযান চালানো হয়। এসময় দুটি লঞ্চ থেকে ৫০ মণ জাটকা জব্দ করা হয়। কিন্তু ওই জাটকা পাচারকারীর কাউকে আটক করা সম্ভব হয়নি। পরে জাটকাগুলো দুঃস্থদের মধ্যে বিতরণ করা হয়।
