দুইটি মসজিদে একাই হামলা চালায় হামলাকারী

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১১:৫৮

নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চে দুইটি মসজিদে হামলা চালিয়ে ৫০ জন মুসল্লিকে হত্যা করার ঘটনায় হামলাকারী একাই জড়িত। রবিবার নিউজিল্যান্ডের পুলিশ এই তথ্য জানায়। খবর বিবিসির। 

দেশটির পুলিশ জানায়, অস্ট্রেলিয়ার নাগরিক ব্রেন্টন ট্রারান্ট (২৮) একাই দুইটি মসজিদে হামলা চালিয়েছে। 

নিউজিল্যান্ডের পুলিশ কমিশনার  মাইক বুশ জানান, এ হামলায় সম্পৃক্ততা থাকার সন্দেহে অপর যে তিনজন কে আটক করা হয়েছে তারা এ হামলার সঙ্গে জড়িত নেই।

তবে তিনি জানান, এখনো এ বিষয়ে চূড়ান্ত পুলিশ চূড়ান্ত নয়।  

গত শুক্রবারে হামলায় আহত ৩৪ জন এখনো হাসপাতালে চিকিৎসাধীন। এর মধ্যে চার বয়সী এক শিশুর অবস্থান আশংকাজনক বলে জানানো হয়েছে। 

আরো পড়ুন: পাকিস্তানের ভূয়সী প্রশংসা করেছিল নিউজিল্যান্ডের মসজিদে হামলাকারী 

হামলাকারী ব্রেন্টন ট্রারান্টকে শনিবার দেশটির আদালতে হাজির করা হয়। ব্রেন্টনের বিরুদ্ধে হত্যার অভিযোগ আনা হয়েছে। 

ইত্তেফাক/এসআর