কুমিল্লার সদর দক্ষিণ উপজেলায় এক যুবককে কুপিয়ে হত্যা করেছে প্রতিপক্ষ। এ সময় আহত হয়েছে তার মা, বাবা ও ভাই।
সোমবার সকালে উপজেলার একবালিয়া এলাকায় এ ঘটনা ঘটে।নাসির উদ্দিন (৩৫) ওই এলাকার মানিক মিয়ার ছেলে। আহতদের কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।
সদর দক্ষিণ থানার ওসি প্রশান্ত পাল বলেন, পূর্ব শত্রুতার জেরে পাশের বাড়ির লোকজন এলোপাথাড়ি কুপিয়ে নাসির ও তার পরিবারকে গুরুতর আহত করে। পরে ঢাকা নেয়ার পথে নাসিরের মৃত্যু হয়। লাশ ময়নাতদন্তের জন্য লাশ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
