পন্ডিসার চিশতিয়া দরবার শরীফে নড়িয়া প্রেসক্লাবের আয়োজনে মতবিনিময়

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ০০:৪৫
শরীয়তপুরের নড়িয়া উপজেলা প্রেসক্লাবের আয়োজনে ঐতিহ্যবাহী পন্ডিসার চিশতিয়া দরবার শরীফ সম্মেলন কক্ষে গতকাল সোমবার জেলায় কর্মরত সাংবাদিকদের কাজের মান বৃদ্ধি বিষয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মতবিনিময় করেন দৈনিক ইত্তেফাকের ভারপ্রাপ্ত সম্পাদক তাসমিমা হোসেন।
 
অনুষ্ঠানে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন প্রকৌশলী সৈয়দ গোলাম মোরসালিন। দৈনিক ইত্তেফাকের সংবাদদাতা  মো: কবির উজ্জামানের সভাপতিত্বে উপস্থিত সাংবাদিকদের মধ্যে বক্তব্য রাখেন  নড়িয়া উপজেলা  প্রেসক্লাবের সভাপতি মফিজুর রহমান রিপন, শরীয়তপুর প্রেসক্লাবের সহ-সভাপতি খলিল শেখ, হাজী আবুল হোসেন, আলমগীর হোসেন, নয়ন দাস, মাহাবুব আলম, রকি আহম্মেদ, জাহাঙ্গীর ছৈয়াল প্রমুখ।
 

মতবিনিময় সভায় যৌতুক, বাল্যবিবাহ, নারী ও শিশু নির্যাতন, ধর্মীয় অনুভূতিতে আঘাত, শিক্ষা ও স্বাস্থ্য বিষয়ে গুরুত্বারোপ করা হয়। তুলে ধরা হয় সরকারের সফলতার বিভিন্ন দিক। মতবিনিময় সভার শুরুতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।