ঢাকা সহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে বয়ে যাওয়া মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ আরো দুই দিন অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর। সোমবার আবহাওয়া অধিদপ্তরের পূর্বাভাসে এ কথা জানানো হয়।
অধিদপ্তরের বিজ্ঞপ্তিতে জানানো হয়, রবিবার দেশের সর্বোচ্চ তাপমাত্রা ছিল চুয়াডাঙ্গায়, ৪০ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস। এদিন রাজশাহী, রংপুর ও খুলনা বিভাগের অনেক এলাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ থেকে ৩৯ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে। বৃষ্টি হয়নি কোথাও।ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ ডিগ্রি সেলসিয়াস।
বিজ্ঞপ্তিতে বলা হয়, কুষ্টিয়া অঞ্চলের উপর দিয়ে তীব্র তাপপ্রবাহ এবং রংপুর, দিনাজপুর, ফরিদপুর, ঢাকা, টাঙ্গাইল, ফরিদপুর অঞ্চলসহ রাজশাহী ও খুলনা বিভাগের উপর দিয়ে মৃদু থেকে মাঝারি তাপপ্রবাহ বয়ে যাচ্ছে। এটি অব্যাহত থাকতে পারে এবং পার্শ্ববর্তী এলাকায় বিস্তার লাভ করবে। পরবর্তী ৪৮ ঘণ্টায় সামান্য পরিবর্তন হতে পারে।
