চট্টগ্রাম থেকে অপহৃত আড়াইবছরের এক মেয়ে শিশুকে উদ্ধার করা হয়েছে। এ ঘটনায় জড়িত থাকার অভিযোগে দুইজনকে আটক করেছে পুলিশ।
মঙ্গলবার সকাল ছয়টার দিকে কক্সবাজারের ঈদগাহ মাঠ এলাকা থেকে শিশুটিকে উদ্ধার করা হয়। আটককৃতরা হলেন- বাপ্পা (২৫) ও সুমি (১৮)।
বন্দর থানার ওসি (তদন্ত) বদরুল মামুন এসব তথ্য জানান।
তিনি বলেন, চট্টগ্রাম নগরের বন্দর থানার মধ্যম হালিশহরের মাইজপাড়া এলাকায় আবু তাহের কলোনির একটি বাসা থেকে শিশুটিকে সোমবার বেলা একটার দিকে অপহরণ করা হয়। প্রতিবেশী বাপ্পা ও সুমি এই অপহরণের সঙ্গে জড়িত। মুঠোফোনে ১২ লাখ টাকাও মুক্তিপণ দাবি করা হয়েছিল। মুঠোফোনে কলের সূত্র ধরে পুলিশ কক্সবাজারের ঈদগাহ এলাকায় সুমির বাসা থেকে শিশুটিকে উদ্ধার করে।
