নিউজিল্যান্ডে হামলার ১৫ লাখ ভিডিও সরিয়েও হিমশিম খাচ্ছে ফেসবুক

আপডেট : ১৭ মার্চ ২০১৯, ১৫:০৫

নিউজিল্যান্ডের দুইটি মসজিদে হামলার ঘটনার ভিডিও বিশ্বব্যাপী সামাজিক মাধ্যমে দ্রুত ছড়িয়ে পড়ে। শনিবার ফেসবুক কর্তৃপক্ষ জানায়, তারা বিগত ২৪ ঘন্টায় ১৫ লাখ ভিডিও তাদের সাইট থেকে অপসারণ করেছে। খবর রয়টার্সের।  

গত শুক্রবার হামলাকারী ব্রেন্টন ট্রারান্ট মসজিদে হামলা চালিয়ে ৫০ জনকে হত্যা করে। সেই হামলার পুরো ঘটনা তার ফেসবুকে সরাসরি সম্প্রচার করে। এরপর বিশ্বব্যাপী তা ব্যাপকভাবে ছড়িয়ে যায়। এরপর তা সরিয়ে নিতে হিমশিম খাচ্ছে জনপ্রিয় যোগাযোগ মাধ্যমটি।   

ফেসবুকের দাবি, ১২ লাখ ভিডিও আপলোড করার সময়ই তারা ঠেকিয়ে দিয়েছে। 

তবে বিশ্লেষকরা জানাচ্ছেন, এখনও ওই হামলার ভিডিও সামাজিক মাধ্যম ও বিভিন্ন সাইটে পাওয়া যাচ্ছে। 

নিউজিল্যান্ডের মসজিদে হামলার ভিডিও সামাজিক মাধ্যমে ব্যাপকভাবে ছড়িয়ে পড়লে দেশটির প্রধানমন্ত্রী জাসিন্দা আরডান তা সরিয়ে নেয়ার জন্য আহ্বান জানান।

আরো পড়ুন: বিশ্বব্যাপী প্রশংসায় ভাসছেন সেই কিশোর, আরও ডিম কেনার তহবিল গঠন 

এছাড়া কেউ যেন ওই ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতে ও বিভিন্ন সাইটে প্রচার না করে তার অনুরোধ করে দেশটির পুলিশ।

ইত্তেফাক/এসআর