ব্রাহ্মণবাড়িয়ায় ১৬ হাজার ইয়াবাসহ আটক ৪, পিকাপভ্যান জব্দ

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৪:৫০
ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় ১৬ হাজার পিস ইয়াবাসহ চারজনকে আটক করা হয়েছে। এ সময় ইয়াবা পাচারকাজে ব্যবহৃত একটি পিকাপভ্যান জব্দ করা হয়েছে। এরা হলেন, কাউছার মিয়া (৩৮), আশেক হায়দার (৩০), আনিসুল ইসলাম (২৭), সাইদুর রহমান। এ ঘটনায় মামলা হয়েছে।
 
জানা গেছে,  মঙ্গলবার উপজেলার গোপীনাথপুর কোনা পাড়ায় ওই পিকাপভ্যানে তল্লাশি চালিয়ে পুলিশ এসব ইয়াবাসহ ওই চারজনকে আটক করে। এবং পিকাপভ্যানটি জব্দ করে।
 
কসবা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মহিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিওিতে এ অভিযান চালানো হয়।