হবিগঞ্জে ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৪:৫৭
হবিগঞ্জের মাধবপুর উপজেলায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তির মৃত্যু হয়েছে।
 
মঙ্গলবার সকালে উপজেলার নোয়াপাড়া-ইটাখোলা স্টেশনের মধ্যবর্তী স্থানে তার লাশ পড়ে থাকতে দেখে স্থানীয়রা রেলওয়ে পুলিশে খবর দেয়। পরে শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ লাশটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতাল মর্গে পাঠায়।
 
শায়েস্তাগঞ্জ রেলওয়ে পুলিশ ফাঁড়ির ইনচার্জ ওমর ফারুক তথ্যের সত্যতা নিশ্চিত করেছেন।