চট্টগ্রাম ভেটেরনারি বিশ্ববিদ্যালয়ে সংঘর্ষের পর বন্ধ ঘোষণা

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৯:১৪
চট্টগ্রাম ভেটেরনারি বিশ্ববিদ্যালয়ের দুই গ্রুপের ছাত্রদের মধ্য সংঘর্ষের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ ছাত্রদের মঙ্গলবারের মধ্যে ও ছাত্রীদেরকে বুধবার সকাল ১০টার মধ্যে হল ত্যাগের নির্দেশ দিয়েছে।
 
জানা গেছে, সোমবার ভেটেরনারি অনুষদ ও ফিশারিজ অনুষদের ছাত্রদের মধ্যে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষ বাধে। ওই সংঘর্ষের জেরে মঙ্গলবারও ওই দুই গ্রুপের মধ্যে গুরুতর সংঘর্ষ বাধে। িকর্তৃপক্ষ সংঘর্ষ এড়াতে অনির্দিষ্টকালের জন্য  বিশ্ববিদ্যালয় বন্ধ ঘোষণা করে।