ব্লগার হত্যাকাণ্ডের রহস্য সমাধানে সহায়তা করবে এফবিআই

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৬:২৫
ব্লগার হত্যা মামলায় বাংলাদেশ পুলিশকে সহায়তা করবে মার্কিন গোয়েন্দা সংস্থা এফবিআই। মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের উপ-মুখপাত্র মার্ক টোনার বলেন, ‘আমরা বাংলাদেশ সরকারকে এই বিষয়ে রহস্য সমাধায় সহায়তা করার আগ্রহ প্রকাশ করেছি। এফবিআই বাংলাদেশ পুলিশের সঙ্গে কাজ করতে আগ্রহী।’
 
মঙ্গলবার বাংলাদেশ ব্লগার হত্যাকাণ্ড নিয়ে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে এ কথা বলেন তিনি। তিনি বলেন, ‘আমরা দেখেছি এখানে আল-কায়েদার সংশ্লিষ্টতা থাকতে পারে। আমরা বাংলাদেশ সরকারকে এ ঘটনার তদন্তের আহ্বান জানাই। এবং নিহতের পরিবারের প্রতি সহায়তার আহ্বান জানাচ্ছি।
 
বাংলাদেশে সর্বশেষ হত্যা করা হয় ২৮ বছর বয়সী ব্লগার নাজিমুদ্দিনকে। গত সপ্তাহে কোপানোর পর গুলি করা হয় তাকে। গত ১৪ মাসে তিনি ৬ষ্ঠ ব্লগার। যার উপরে এমন হামলা করা হয়।
 
টোনার বলেন, ‘কোনোভাবেই এমন বর্বরতা মেনে নেয়া যায়না। এটি মত প্রকাশের স্বাধীনতার পরিপন্থী। আমরা বাংলাদেশের পক্ষে। সবারই মত প্রকাশের স্বাধীনতা রয়েছে।