রিজার্ভ চুরির ঘটনায় বেনাপোলে ছাত্র আটক

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৬:৫৫
বাংলাদেশ ব্যাংক থেকে রিজার্ভ চুরির হ্যাকিংয়ে জড়িত সন্দেহে সোমবার রাতে সাইদুর রহমান নামে এক ছাত্রকে আটক করেছে বেনাপোল  পোর্ট থানা পুলিশ।
 
সাইদুর তালসারি গ্রামের জয়নাল আবেদীনের ছেলে। পোর্ট থানা পুলিশ প্রথমে আটকের ঘটনাটি স্বীকার করলেও পরে তা অস্বীকার করেন।
 
আটক সাইদুরের মা আমেনা বেগম জানান, রাত ১২টার দিকে তার ছেলেকে বেনাপোল পোর্ট থানার পুলিশ আটক করে যশোর ডিবি পুলিশের কাছে তুলে দেন। সকালে থানার পুলিশ ঘটনাটি অস্বীকার করে যশোর ডিবি পুলিশে যোগাযোগ করার পরমর্শ দেয়। এদিকে এ ঘটনায় সাইদুরের পরিবারের মাঝে আতঙ্ক বিরাজ করছে।
 
এ  ব্যাপারে বেনাপোল পৌরসভার কাউন্সিলর রাশেদ আলী জানান,  সাইদুরের নামে প্রশাসনে কোন আভিযোগ আছে বলে  আমার জানা নেই। তবে আমি পোর্ট থানা পুলিশের সাথে কথা বলে জানতে পেরেছি  সরকারি সম্পদ আত্মসাতের অভিযোগসহ কয়েকটি অভিযোগে তাকে আটক করা হয়েছে ।
 
বেনাপোল পোর্ট থানা পুলিশের ওসি অপুর্ব হাসান  জানান, সাইদুরকে আটক করে ডিবি পুলিশের কাছে দেয়া হয়েছে  ঘটনাটি সত্য তবে বিষয়টি ভিন্ন।
 
এদিকে যশোর ডিবি পুলিশের ওসি জানান, বেনাপোল পোর্ট থানা পুলিশ একজনকে আটক করে আমাদের হেফাজতে রেখেছেন।