আড়াইহাজার উপজেলা সদরে দুবাই প্লাজা নামক একটি মার্কেটের চার তলা থেকে পড়ে ইকবাল হোসেন (২০) নামে এক নির্মাণ শ্রমিক গুরুতর আহত হয়েছে।
মঙ্গলবার দুপুরে এ ঘটনা ঘটে। গুরুতর অবস্থায় তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।
জানা গেছে, দুবাই প্রবাসী নুর খানের মালিকানাধীন ওই ভবনের চারতলায় পিলার নির্মাণের কাজ করার সময় পা পিছলে ইকবাল ৪ তলা থেকে একেবারে মাটিতে পড়ে যায়। উপস্থিত লোকজন তাকে সঙ্গে সঙ্গে উপজেলা স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে গেলে অবস্থা আশঙ্কাজনক বিধায় ডাক্তার তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। আহত ইকবালের বাড়ি বগুড়া জেলায়।
আড়াইহাজার থানার ওসি সাখাওয়াত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করেছেন।
