ট্রাইব্যুনালের ওয়ারেন্টভুক্ত আসামি গ্রেফতার

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৮:৩৭
আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল মামলার ওয়ারেন্টভুক্ত আসামি রমজান আলীকে গ্রেফতার করেছে নরসিংদীর ডিবি পুলিশ।
 
মঙ্গলবার নরসিংদীর ডিবি পুলিশের এসআই রুপম সরকারের নেতৃত্বে একটি দল নরসিংদী শহরের কাউরিয়াপাড়া লঞ্চঘাট এলাকা থেকে যুদ্ধাপরাধী রমজান আলীকে গ্রেফতার করে। রমজান আলীর বাড়ি নেত্রকোনা জেলার দুর্গাপুর থানার ফুলপুর গ্রামে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ রমজান আলীকে গ্রেফতার করে বলে জানা গেছে।