নাসিরনগরে সংঘর্ষ ঘামাতে গিয়ে প্রাণ গেল বৃদ্ধের

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ১৯:২৬
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগর উপজেলার কচুয়া গ্রামে পক্ষের সংঘর্ষে শহীদুল্লাহ (৫৫) নামে এক বৃদ্ধের মৃত্যু হয়েছে।এ সময় পাঁচজন আহত হয়েছেন।
 
পুলিশ জানায়, মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কচুয়া গ্রামের চাচা আক্কাস ও ভাতিজা শুক্কুরের মধ্যে বাড়ির সীমানা নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে সংঘর্ষ বেধেঁ যায়। সংঘর্ষ থামাতে গিয়ে শহীদুল্লাহ ইটের আঘাতে ঘটনাস্থলেই মারা যান।  সংঘর্ষে সংবাদ পেয়ে পুলিশ দ্রæত ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।
 
নাসিরনগর থানার ওসি আবদুল কাদের সংঘর্ষের সময় ইটের আঘাতে একজনের  মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।