বুধবার সারা দেশে জ্বালানি ধর্মঘটের আল্টিমেটাম

আপডেট : ১২ এপ্রিল ২০১৬, ২০:১২
সিলেটের দক্ষিণ সুরমার বাইপাস সড়কস্থ সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশন ও পেট্রোল পাম্পে হামলা ও লুটপাট এবং থানায় মামলা না নেয়ার ঘটনায় বুধবার থেকে সারা দেশে জ্বালানি খাত তথা তেল-গ্যাস উত্তোলন, পরিবহন, মজুদ ও বিক্রিতে ধর্মঘটের আল্টিমেটাম দেয়া হয়েছে।
 
এদিক সিলেটের দক্ষিণ সুরমায় একটি সিএনজি অ্যান্ড পেট্রোল ফিলিং স্টেশনে হামলা, লুটপাট ও থানায় মামলা না নেয়ায় মঙ্গলবার সকাল ৬টা থেকে অনির্দিষ্টকালের ধর্মঘট চলে।
 
এদিকে সংগঠনের কেন্দ্রীয় নেতারা পৃথক বিবৃতিতে আন্দোলনের সঙ্গে একমত পোষণ করেন, মামলা গ্রহণ না করলে বুধবার সকাল ৬টা থেকে সারাদেশে জ্বালানি তেল ও গ্যাস উত্তোলন, পরিবহন, মজুদ ও বিক্রি বন্ধ রেখে অবিরাম ধর্মঘট পালন করা হবে।
 
আগের দিন রাতে এই ধর্মঘটের ডাক দেয় সিলেট সিএনজি ও পেট্রোল পাম্প অ্যানার্স অ্যাসোসিয়েশন। ধর্মঘটের কারণে দিনভর ভোগান্তি হয় যাত্রী সাধারণের। মঙ্গলবার নগরী ও আশপাশ এলকার ফিলিং স্টেশন বন্ধ দেখা যায়। এ কারণে অনেকে গাড়ি বের করতে পারেন নি।
 
গত সোমবার সিলেট বাইপাস সড়কের সাউথ সুরমা সিএনজি ফিলিং স্টেশনে সন্ত্রাসীরা কয়েক দফা হামলা, ভাঙচুর ও নগদ প্রায় ৪ লাখ  টাকা লুটপাটের ঘটনা ঘটে।