যেসকল ট্যানারি হাজারীবাগে এখনো তাদের কার্যক্রম পরিচালনা করছে তার তালিকা তলব করেছে হাইকোর্ট। আগামী তিন সপ্তাহের মধ্যে শিল্পসচিবকে এই তালিকা দাখিলে নির্দেশ দেয়া হয়েছে।
বুধবার বিচারপতি সৈয়দ মোহম্মদ দস্তগীর হোসেন ও বিচারপতি একে এম সাহিদুল হকের ডিভিশন বেঞ্চ এই আদেশ দেয়।
হাইকোর্টের রায় অমান্য করে অনেক ট্যানারি সাভারে না গিয়ে হাজারীবাগে ব্যবসায়িক কার্যক্রম পরিচালনা করছে এমন দাবি করে আদালতে আবেদন দাখিল করেন অ্যাডভোকেট মঞ্জিল মোরশেদ। আবেদর পক্ষে রিটকারী নিজেই শুনানি করেন। শুনানি শেষে হাইকোর্ট উপরিউক্ত আদেশ দেয়।
