মুন্সীগঞ্জে পানিতে ডুবে শিশুর মৃত্যু

আপডেট : ১৩ এপ্রিল ২০১৬, ১৮:০৫
মুন্সীগঞ্জের লৌহজং উপজেলার হলদিয়া গ্রামের বাছারকান্দি এলাকায় ইভা আক্তার (৪) নামে একটি শিশু পানিতে ডুবে মারা গেছে। সে মো. কামাল শেখের কন্যা।
 
স্থানীয় সূত্রে জানা যায়, বুধবার দুপুরে খেলার সময় ইভা বাড়ির পাশের খনন করা ডোবায় পড়ে যায়। অনেক খোঁজাখোঁজি করে তাকে পাওয়া যায়নি। পরে বিকেলে ইভার লাশ ডোবায় ভেসে উঠলে স্বজনরা তা উদ্ধার করে।